গোলাপগঞ্জে দ্বিতীয় কুড়াসেতুর সংযোগ সড়কের দাবিতে মানববন্ধন
সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বরে দ্বিতীয় কুঁড়াসেতু হতে কোনাগাঁও রাকুয়ার বাজার খেয়াঘাট পর্যন্ত সংযোগ সড়ক অবিলম্বে বাস্তবায়নের দাবিতে বৃহত্তর এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর ২টায় সেতুর উপরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট মুরব্বি হাজী তেরা মিয়ার সভাপতিত্বে ও আলানুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য মইন উদ্দিন পাখি মিয়া, মাস্টার লুৎফুর রহমান, হেলাল উদ্দিন হেলু, সাইফুল আহমদ লাল, কামাল উদ্দিন, হাফিজ গৌছ উদ্দিন, হাফিজ সামছুল ইসলাম, সিলেট ল’কলেজের শিক্ষার্থী আবু সাঈদ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন হাজী আব্দুর রহমান, হারিছ আলী, আব্দুল জলিল, নানু মিয়া, এনাম উদ্দিন, মানিক মিয়া, আব্দুস শুক্কুর, ওয়াহাব আলী, ফয়জুর রহমান ছানু, নজরুল ইসলাম, আব্দুল খালিক, বাবুল মিয়া, ছায়েদ আহমদ, মো. তারেক আহমদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, কুড়া নদীর ওপর প্রায় সাড়ে ৩ কোটি টাকা বাজেটে ১১১ দশমিক ১২ মিটার দৈর্ঘ্যরে ওই সেতুর নির্মাণ কাজ শুরু হয় ১৯৯৯ সালে। প্রথম দফায় কাজ শেষে ২০০১ সালে সরকার পরিবর্তন হলে সেতুর নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসলে ফের সেতুর কাজ শুরু হয়। ২০১২ সালের জুন মাসে সেতুর নির্মাণ কাজ শেষ হয়। কিন্তু দীর্ঘ ১০ বছর পরেও সেতুর সংযোগ সড়ক স্থাপন না হওয়ায় জনগণের কোন কাজেই আসছে না সেতুটি।
সেতুর এক প্রান্ত ঢাকা দক্ষিণ-ভাদেশ্বর সড়কে গিয়ে মিলিত হলেও অপর প্রান্তে সংযোগ সড়ক নেই। সেখানে প্রায় ১ কিলোমিটার দীর্ঘ নতুন সড়ক নির্মাণ করলে সেতুর সঙ্গে সংযোগ স্থাপিত হবে।
বক্তারা আরও বলেন, অনেক দিনের স্বপ্ন ছিল এখানে কুড়া নদীর উপর একটি সেতু নির্মাণ করা। সেতু নির্মাণের স্বপ্ন বাস্তবায়ন হলেও সংযোগ সড়কের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। সেতু নির্মাণ হলেও সরকারের এত টাকার সেতু কোনো কাজেই আসছেনা। সংযোগ সড়ক স্থাপন করা হলে পূর্ব সিলেটের কয়েক শতাধিক গ্রামের সাথে গোলাপগঞ্জের যোগাযোগ স্থাপন হবে। বক্তারা দ্রুত সময়ে সংযোগ সড়ক স্থাপনে জোর দাবি জানান।
Related News
এডভোকেট শামসুজ্জামান জামানকে সিসিক নির্বাচনে প্রার্থীর দাবি সাবেক মেম্বার আব্দুল মালেক এর
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি থেকে পরীক্ষিত ও ত্যাগী নেতা এডভোকেট শামসুজ্জামান জামানকে মেয়রRead More
জাতীয় সংসদে বঞ্চিত সিলেটবাসীর উন্নয়নের বিষয়ে সিলেটের মন্ত্রী ও এমপিদের কথা বলতে হবে ..অধ্যাপক এম শফিকুর রহমান
সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংসদে বঞ্চিতRead More

