প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে সিলেট চেম্বারের অভিনন্দন
বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী ও পর্যটন নগরী সিলেটকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে মন্ত্রিসভার বৈঠকে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০২২’ এর খসড়া নীতিগতভাবে অনুমোদিত হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও সরকারের সকল মন্ত্রীকে দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পরিষদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ।
এ আইনটি বাস্তবায়িত হলে সিলেট একটি আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে উঠবে বলে চেম্বার সভাপতি আশাবাদ ব্যক্ত করেন।
সিলেটের উন্নয়নে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আন্তরিক প্রচেষ্টার জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সিলেট চেম্বার নেতৃবৃন্দ।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে বিভিন্ন মহলের অভিনন্দন
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে উষ্ণ অভিনন্দন ওRead More
টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়
সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেনRead More

