পুলিশ বন্যার্ত মানুষের পাশে আছে: সিলেটে আইজিপি
সিলেট-সুনামগঞ্জে বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, বন্যার্ত মানুষের পাশে আছে পুলিশ।
বৃহস্পতিবার সিলেটে সাহেববাজার স্কুল অ্যান্ড কলেজ আশ্রয় কেন্দ্রে বন্যার্ত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, পুলিশ তার নির্ধারিত দায়িত্বের পাশাপাশি বন্যার শুরু থেকেই বানভাসি মানুষকে উদ্ধার, থানা ভবনে মানুষকে আশ্রয় দেওয়াসহ বিভিন্নভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। বন্যাকবলিত এলাকার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণসহ ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হওয়া মানুষের পুনর্বাসনে কাজ করছে পুলিশ।
এছাড়াও বন্যাদুর্গত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা এবং মানুষের নিরাপত্তায় পুলিশ অবিরাম কাজ করছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে আইজিপি হেলিকপ্টারযোগে ঢাকা থেকে সুনামগঞ্জের তাহিরপুরে বাঁধঘাট স্কুল মাঠে অবতরণ করেন। সেখানে বানভাসিদের মাঝে পুলিশের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেন তিনি। এরপর বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে বিশ্বম্ভরপুর থানায় আশ্রয় নেওয়া বন্যার্তদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেন।
Related News
গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধি ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সিলেট বিভাগ গণদাবি পরিষদের সভা
গ্যাস সিলিন্ডারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ, সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়ক ও ছাতক রেললাইনের কাজ দ্রুততম সময়েRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখার কমিটি অনুমোদন, সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এম. এ. কাদর লিপু
সিলেটবাসীর বিভিন্ন যুক্তিসংগত দাবি আদায় ও প্রবাসীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবিRead More

