বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সোনাতলা মাদ্রাসা মসজিদে মিলাদ মাহফিল
বিএনপির চেয়ারপার্সন, ৩ বারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা বাজার মাদ্রাসা মসজিদে সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মন্ডলীর সদস্য হাজী আব্দুল বারী কাঞ্চন ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আশিকুর রহমান আশিক এর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুন) বাদ মাগরিব মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মন্ডলীর সদস্য হাজী আব্দুল বারী কাঞ্চন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক ছৈদুর রহমান, সদর উপজেলা বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আশিকুর রহমান আশিক, সদর উপজেলা যুবদল নেতা সাদ্দাম আহমদ, জুনেদ আহমদ, দুলাল আহমদ, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দল নেতা রুবেল আহমদ, তারেক আহমদ।
দোয়া পরিচালনা করেন সোনাতলা সিরাজুল ইসলাম আলিম মাদ্রসার সিনিয়র শিক্ষক মাওলানা মুজাহিদ উদ্দিন।
মিলাদ শেষে দোয়া মাহফিলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সিলেটে বন্যা পরিস্থিতি থেকে উত্তরণ ও বানবাসী মানুষের জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করা হয়।
Related News
দক্ষিণ সুরমা ঔষধ ব্যবসায়ী ঐক্য পরিষদের কার্যনিবাহী কমিটির কমিটি গঠন- সভাপতি শামীম সাধারণ সম্পাদক মেহরাব
দক্ষিণ সুরমা ঔষধ ব্যবসায়ী ঐক্য পরিষদের কার্যনিবাহী কমিটির কমিটি গঠিত হয়েছে। উক্ত কমিটির সভাপতি নির্বাচিতRead More
আফলাতুন নেছা হিফযুল কোরআন বৃত্তি পরীক্ষার সনদ বিতরণ ও আমার ‘মা’ সংকলনের প্রকাশনা
সিলেটের দক্ষিণ সুরমার ১০ নং কামাল বাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গুপ্তরগাঁও গ্রামের আফলাতুন নেছা হিফযুলRead More

