শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলা মৎস্যজীবী দলের মিলাদ মাহফিল
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলা মৎস্যজীবী দলের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৭ জুন) বাদ আছর টুকেরবাজারস্থ গৌরীপুর নতুন জামে মসজিদে জেলা মৎস্যজীবী দলের আহবায়ক ও সদর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক একে এম তারেক কালামের সভাপতিত্বে ও জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক ইসলাম উদ্দিনের পরিচালনায় আলোচনা সভা ও মিলাদ মাহফলে উপস্থিত ছিলেন সিলেট জেলা কৃষক দলের আহবায়ক আলহাজ্ব শহিদ আহমদ চেয়ারম্যান, জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মালেক মেম্বার এবং যুগ্ম আহবায়ক ও টুকেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি এনাম হোসেন মেম্বার, বিশ্বনাথ উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক হেলাল আহমদ মেম্বার, সদস্য সচিব দিলওয়ার হোসেন, সদর উপজেলা সদস্য সচিব সিরাজ উদ্দিন, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুস সালাম, টুকেরবাজার ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফজল আহমদ রানা, বিএনপি নেতা ইসলাম উদ্দিন, জেলা মৎস্যজীবী দলের সদস্য শাহজাহান, টুকেরবাজারস্থ গৌরীপুর নতুন জামে মসজিদে মোতাওয়াল্লী বাহা উদ্দিন, মুরব্বী কামাল উদ্দিন, মালিক উদ্দিন, একবাল উদ্দিন, জাকারিয়া আহমদ প্রমুখ।
Related News
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল খান
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি ছানু মিয়া (দৈনিক সিলেটেরRead More
এডভোকেট শামসুজ্জামান জামানকে সিসিক নির্বাচনে প্রার্থীর দাবি সাবেক মেম্বার আব্দুল মালেক এর
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি থেকে পরীক্ষিত ও ত্যাগী নেতা এডভোকেট শামসুজ্জামান জামানকে মেয়রRead More

