মোল্লারগাঁওয়ে আশ্রয়ন প্রকল্প পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণ করলেন বিভাগীয় কমিশনার
সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ভূমিহীন ও গৃহহীনদের জীবনযাত্রার মান উন্নয়নে সারাদেশে গৃহনির্মাণ করে দিচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য সন্তান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র, গৃহহীন ও সাধারণ মানুষের পুনর্বাসনে অত্যন্ত আন্তরিক।
মঙ্গলবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের লক্ষীবাসা আশ্রয়ন প্রকল্প পরিদর্শন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গরীব, দুস্থ ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র ও খাদ্যদ্রব্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
জেলা প্রশাসক মো. মজিবুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ ও জেলা পরিষদের প্রধান নির্বাহী সন্দীপ কুমার সিংহ।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) মাখন চন্দ্র সুত্রধর, মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মকন মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার প্রমুখ।
Related News
সিলেটে ‘বিভাগীয় পাঠক সমাবেশ’ অনুষ্ঠিত একজন সন্তান যদি মানবিক সন্তান হয়ে ওঠে, সেটি পরিবার এবং সমাজের জন্য সবচেয়ে বড় সম্পদ, সচিব কানিজ মওলা
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা বলেছেন, একজন সন্তান যদি মানবিক সন্তান হয়ে ওঠে, তবেRead More
সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্য রক্ষা ও জননিরাপত্তা সুসংহত করতে সিলেটবাসী আর চুপ করে থাকবে না, অধ্যাপক শফিকুর রহমান
গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট অধ্যাপক শফিকুর রহমান বলেছেন, সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্য রক্ষা এবংRead More

