সিলেটে ৮৯টি নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ
সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে (পরীক্ষাগার) করোনাভাইরাস সনাক্তের ৭ম দিনের পরীক্ষা হয় কাল সোমবার। সপ্তম দিনে নমুনা পরীক্ষা করা হয় ৮৯টি। এসব নমুনার প্রত্যেকটির ফলাফলই ‘নেগেটিভ’ এসেছে। অর্থাৎ, তারা করোনায় আক্রান্ত নন।
বিষয়টি আজ মঙ্গলবার নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান। তিনি জানান, সোমবার সিলেট বিভাগের ৪টি জেলা থেকে আসা ৮৯টি নমুনা পরীক্ষা করা হয়। এসব নমুনা পরীক্ষায় সবক’টির ফলাফল নেগেটিভ এসেছে বলে ধারণা করা যাচ্ছে। কেননা, ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ পরীক্ষা শেষে রিপোর্ট আইডিসিআরকে পাঠিয়ে দেন। এদের মধ্যে কারো পজেটিভ আসলে সকালের মধ্যেই আমাদের জানিয়ে দেয়া হয়। যেহেতু আজ কারো পজেটিভ খবর আসেনি। তাই সকলেরই নেগেটিভ ধরে নেয়া যায়।
এর আগে গত রবিবার ও শনিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগারে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জের দুই নারীর শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। জানা গেছে, ওসমানী মেডিকেল কলেজের দ্বিতীয় তলার অণুজীববিজ্ঞান (মাইক্রোবায়োলজি ও ভাইরোলজি) বিভাগে স্থাপিত ল্যাবে চলছে পরীক্ষার কাজ।
Related News
অপরিকল্পিত খাল খনন কর্মসূচি প্রত্যাহারের দাবিতে কান্দিগাঁও ইউনিয়নের দর্শায় কৃষকদের প্রতিবাদ সভা
সুরমা নদী থেকে দর্শা মৌজার মধ্য দিয়ে পরিকল্পিত খাল খননের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সরব হয়েRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যেRead More

