সিলেটে পীর হাবিবুর রহমানের মরদেহে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
সিলেটে সর্বস্তরের মানুষের পুষ্পশ্রদ্ধায় সিক্ত হয়েছে বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের মরদেহ।
খ্যাতিমান এই সাংবাদিক-কলামিস্টের মরদেহ রোববার (৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে নিয়ে আসলে সেখানে শোকাবহ ও আবেগঘন পরিবেশ তৈরি হয়।
পরে পীর হাবিবুর রহমানের মরদেহে ফুলের তোড়া দিয়ে একে একে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
শহিদ মিনারে প্রায় ১ ঘণ্টা রাখা হয় পীর হাবিবুর রহমানের মরদেহ। এসময় সিলেট সিটি করপোরেশন, সিলেট প্রেসক্লাব, সিলেট জেলা প্রেসক্লাব, ইলেক্ট্রানিক মিডিয়া জার্নালিস্ট, সাংবাদিক ইউনিয়ন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ, জেলা ও মহানগর যুবলীগ, বাংলাদেশ প্রতিদিন-এর সিলেট বিভাগীয় অফিস, সিলেটভিউ ও বাংলাভিউসহ বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পশ্রদ্ধা অর্পণ করা হয়। পরে সবাই এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালনের মাধ্যমে গভীর শোক প্রকাশ করেন।
সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে রাত ১১টার দিকে পীর হাবিবুর রহমানের মরদেহ নিয়ে সুনামগঞ্জের উদ্দেশে রওয়ানা হন স্বজনরা।
সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সুনামগঞ্জ পৌর শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে তাঁর মরদেহ। এরপর বাদ জোহর সুনামগঞ্জ কেন্দ্রীয় মসজিদে এবং নিজ গ্রাম মাইজবাড়ীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন পীর হাবিবুর রহমান।
Related News
সিলেটে ঈদুল ফিতরের জামায়াত কখন কোথায়
এম রহমান ফারুক: সিলেট নগরীতে প্রতিবারের মতো পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে নগরীরRead More
রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ারের ইফতার মাহফিল অনুষ্ঠিত
রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ারের উদ্যোগে ইফতার অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ই মার্চ মোতাবেক ২৪ রমজানRead More

