সিলেটে ১০৫ করোনামুক্ত ১ জন আক্রান্ত
সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে করোনাভাইরাসের পরীক্ষায় একজন আক্রান হিসেবে ধরা পড়েছেন। তার শরীরের করোনার অস্তিত্ব পাওয়া গেছে। কিন্তু আরো ১০৫ জন করোনামুক্ত হিসেবে সনাক্ত হয়েছেন।
গতকাল ১১ এপ্রিল শনিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে এ ১০৬ জনের শরীরের প্রয়োজনীয় নমুনা পরীক্ষা করা হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, একজন ছাড়া বাকি সবাই করোনা নেগেটিভ হিসেবে সনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, গতকাল ল্যাবে ১০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। তন্মধ্যে সুনামগঞ্জের দোয়ারাবাজারের এক নারী করোনাক্রান্ত হিসেবে ধরা পড়েছেন।
Related News
মার্শাল আর্টে মেডেল জয়ী মারিয়া ও রেসিকাকে পূর্ব চৌকিদেখী সমাজ কল্যাণ সমিতির সংবর্ধনা
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ মার্শাল আর্ট ইভেন্টে জেলা পর্যায়ে গোল্ড মেডেল ও বিভাগীয় পর্যায়ে সিলভারRead More
মোগলগাঁও, কান্দিগাঁও ইউনিয়নের শ্রমিক সমাবেশ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল লস্কর মুহাম্মদ তসলিম বলেছেন, শ্রমজীবী মানুষের অধিকার আদায়েRead More

