সিলেটে আরও ২৭ জনের করোনা শনাক্ত, ১ জনের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) সিলেট বিভাগে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২৭ জনের। নতুন ১ জনসহ বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৫৩। আর এ পর্যন্ত শনাক্তের সংখ্যা ৫৪ হাজার ৪৬৯ জন।
শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিমাংশু লাল রায় স্বাক্ষরিত প্রতিবেদন থেকে জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৬৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৭ জনের শরীরে ধরা পড়ে করোনাভাইরাস।
নতুন শনাক্ত এই ২৭ জনের মধ্যে ১৮ জন সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ২ জন, মৌলভীবাজারের একজন ও হবিগঞ্জের ৬ জন রয়েছেন।
৬৫৯ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ৪.১০ ভাগ। আগের চব্বিশ ঘন্টায় ৯৬১ জনের নমুনা পরীক্ষা করে শনাক্তের হার ৩.২৩ ভাগ ছিল।
বিভাগে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ৫৪ হাজার ৪৬৯ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪,৭৯১ জনসহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৫৪৩জন। সুনামগঞ্জের ৬,২৩১ জন, মৌলভীবাজারের ৬,৬১৭ জন ও হবিগঞ্জের ৮,০৭৮ জন রয়েছেন শনাক্তের তালিকায়।
গত ২৪ ঘণ্টায় সিলেটে ৩৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৭ হাজার ৯১৩ জন।
বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ১৮৪ জন করোনা রোগী ভর্তি আছেন।
Related News
ঘনঘন লোডশেডিং বন্ধ ও সিলেট-ঢাকা ৬ লেনের কাজ দ্রুত শেষের দাবিতে সিলেট বিভাগ গণদাবি পরিষদের সভা
ঘনঘন বিদ্যুৎতের লোডশেডিং বন্ধ, সিলেট-আখাউড়া রেললাইন ডাবললাইনে উন্নীতকরণ এবং সিলেট-ঢাকা ৬ লেন মহাসড়কের নির্মাণকাজ দ্রুতRead More
সিলেটবাসীকে ধোঁকা দেয়া হচ্ছে- সিলেট আখাউড়া রেলপথ ডুয়েলগেজ সিঙ্গেল লাইন সিলেটবাসী মেনে নেবে না, সিলেট বিভাগ গণদাবি পরিষদ
সিলেট-আখাউড়া রেলপথকে ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ অবশ্যই ইতিবাচক। এর মাধ্যমে ব্রডগেজ ট্রেন চলাচলের সুযোগ সৃষ্টি হবে,Read More

