সুনামগঞ্জ-সিলেট সড়কে বাস চলাচল বন্ধ ঘোষণা
সুনামগঞ্জ-সিলেট সড়কে আন্তঃজেলায় চলাচলকারী বাস থামিয়ে চাঁদাবাজির অভিযোগে আগামীকাল রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সুনামগঞ্জ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৮ সেপ্টম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নূরুল হক।
জানা গেছে, অনেকদিন ধরে সুনামগঞ্জ থেকে ঢাকায় আসা-যাওয়ার পথে সিলেট-বাইপাস সড়ক এলাকায় আন্তঃজেলা বাসে চাঁদাবাজি করে আসছে একটি চক্র। বার বার এ নিয়ে সিলেটের বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অভিযোগ দেওয়া হলেও কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
যদি চাঁদাবাজদের বেআইনি এ দৌড়াত্ম বন্ধ করা না হয়, তাহলে স্থানীয় (লোকাল) সড়কেও গাড়ি চলাচল বন্ধ করে দেবে বলা জানিয়েছে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।
এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা।
Related News
ঘনঘন লোডশেডিং বন্ধ ও সিলেট-ঢাকা ৬ লেনের কাজ দ্রুত শেষের দাবিতে সিলেট বিভাগ গণদাবি পরিষদের সভা
ঘনঘন বিদ্যুৎতের লোডশেডিং বন্ধ, সিলেট-আখাউড়া রেললাইন ডাবললাইনে উন্নীতকরণ এবং সিলেট-ঢাকা ৬ লেন মহাসড়কের নির্মাণকাজ দ্রুতRead More
সিলেটবাসীকে ধোঁকা দেয়া হচ্ছে- সিলেট আখাউড়া রেলপথ ডুয়েলগেজ সিঙ্গেল লাইন সিলেটবাসী মেনে নেবে না, সিলেট বিভাগ গণদাবি পরিষদ
সিলেট-আখাউড়া রেলপথকে ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ অবশ্যই ইতিবাচক। এর মাধ্যমে ব্রডগেজ ট্রেন চলাচলের সুযোগ সৃষ্টি হবে,Read More

