সিলেটে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময়
বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি। এই স্লোগান সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে সিলেটে কর্মরত সাংবাদিকদের সাথে জেলা মৎস্য অফিসার মোঃ আবুল কালাম আজাদ মতবিনিময় সভা করেছেন।
আজ শনিবার দুপুর ১২ টায় সাগরদিঘির পারস্থ সিলেট জেলা মৎস্য ভবনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট মৎস্য অধিদপ্তরের উপ পরিচালক মোঃ জিল্লুর রহমান, সিলেট মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক আহসান হাসিব খান, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, সদর উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দ্বিজরাজ বর্মন, মৎস্য জরিপ কর্মকর্তা গিয়াস উদ্দিন, গোলাপগঞ্জের খামার ব্যবস্থাপক স্বপন কুমার ধর, সিলেট মৎস্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী অরুন বরুন সরকার, সিলেট মৎস্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী নৃপেন্দ্র চন্দ্র সরকার।
মতবিনিময় সভায় জেলা মৎস্য অফিসার বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে মাইকিং ব্যানার, পোষ্টার, ফেস্টুন সহ ব্যাপক প্রচারনা চালানো হবে। মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরের বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, মৎস্য চাষীদের সাথে মতবিনিময় সভা, মাছ চাষ বিষয়ক পরামর্শ প্রদান ও মৎস্য চাষ অনুশীলন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে।
Related News
দক্ষিণ সুরমা ঔষধ ব্যবসায়ী ঐক্য পরিষদের কার্যনিবাহী কমিটির কমিটি গঠন- সভাপতি শামীম সাধারণ সম্পাদক মেহরাব
দক্ষিণ সুরমা ঔষধ ব্যবসায়ী ঐক্য পরিষদের কার্যনিবাহী কমিটির কমিটি গঠিত হয়েছে। উক্ত কমিটির সভাপতি নির্বাচিতRead More
আফলাতুন নেছা হিফযুল কোরআন বৃত্তি পরীক্ষার সনদ বিতরণ ও আমার ‘মা’ সংকলনের প্রকাশনা
সিলেটের দক্ষিণ সুরমার ১০ নং কামাল বাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গুপ্তরগাঁও গ্রামের আফলাতুন নেছা হিফযুলRead More

