চবি ২৬তম ব্যাচের রিপনের মাগফেরাত কামনায় সিলেটের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল
চবি ২৬তম পরিবার অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে সবাইকে অবহিত করছে যে আমাদের প্রিয় বন্ধু এবং চবি ২৬ তম ব্যাচের সাধারণ সম্পাদক খসরুল আলম খান রিপন কোবিড ১৯ এ আক্রান্ত হয়ে ২৯মে শুক্রবার সকাল ৫টা ৩০মিনিটের সময় ঢাকাস্থ গ্রীন লাইফ হাসপাতালের আই সি ইউ তে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।
দেশে করোনা প্রতিরোধ কার্যক্রমে নিজেকে উজাড় করে দিয়ে নিজেই আমাদের কাছ থেকে হারিয়ে গেলো সাদামনের বন্ধুটি। এজন্য আজ শুক্রবার সিলেটের বিভিন্ন জামে মসজিদে খসরুল আলম খান রিপন রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহ্ফিল অনুষ্টিত হয়।
রিপন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৬তম ব্যাচে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে স্নাতক এবং স্নাতকত্তোর ডিগ্রি অর্জন করেছিলেন। পরোপকারী দানশীল সদা হাস্যময় সরল মনের এ বন্ধুটিকে হারানো ২৬ তম ব্যাচ এবং তার নিজ পরিবারের একটি অপুরণীয় ক্ষতি। অত্যন্ত অসময়ে সে আমাদের ছেড়ে পাড়ি জমালো না ফেরার দেশে।
আজ দেশের প্রতিটি জেলার মসজিদে মসজিদে ২৬ ব্যাচের বন্ধুরা দোয়ার আয়োজন করেছে। আল্লাহ্ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।
Related News
মোগলগাঁও, কান্দিগাঁও ইউনিয়নের শ্রমিক সমাবেশ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল লস্কর মুহাম্মদ তসলিম বলেছেন, শ্রমজীবী মানুষের অধিকার আদায়েRead More
সিলেটে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
সিলেট সদর উপজেলায় শিক্ষার্থীদের মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনী শক্তিকে বিকশিত করার লক্ষ্যে এক ব্যতিক্রমী প্রদর্শনীRead More

