করোনায় সিলেটে ৬৬ জন আক্রান্ত
সিলেট বিভাগে এক দিনে ৬৬ জন করোনাভাইরাস রোগী সনাক্ত হয়েছেন। সিলেট থেকে ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষার পর এ ফলাফল এসেছে। ঢাকার আগারগাঁওস্থ ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি এন্ড রেফারেল সেন্টারে নমুনাগুলো পরীক্ষা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।
আনিসুর রহমান জানান, ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষার জন্য নমুনাজট থাকায় সিলেট বিভাগ থেকে এক হাজারের বেশি নমুনা ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি এন্ড রেফারেল সেন্টারে পাঠানো হয়েছিল। শুক্রবার বিকেলে মৌখিকভাবে ওই নমুনাগুলোর রিপোর্ট জানানো হয়েছে। ল্যাবরেটরি থেকে জানানো হয়েছে সিলেট বিভাগ থেকে পাঠানো নমুনাগুলোর মধ্যে ৬৬ জনের করোনা সংক্রমন সনাক্ত হয়েছে।
ঢাকায় পাঠানো নমুনাগুলোর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ ল্যাবের ৬৩৭টি নমুনা ছিল। বাকিগুলো বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করে সরাসরি ঢাকায় পাঠানো হয়েছিল বলে জানান ডা. আনিসুর রহমান।
আনিসুর রহমান আরও জানান, ওসমানী মেডিকেল কলেজ ল্যাব থেকে পাঠানো নমুনাগুলো ল্যাব আইডি দিয়ে পাঠানো হয়েছিল। যে কারণে এখনো কোন কোন রোগীর ফলাফল পজেটিভ এসেছে তা সনাক্ত করা যায়নি। রাতে ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি এন্ড রেফারেল সেন্টার থেকে মেইল আসলে ল্যাব আইডি দেখে রোগী সনাক্ত করা হবে।
ডা. আনিসুর রহমান আরও জানান, ৬৬ জন আক্রান্তের বিষয়টি চুড়ান্ত নয়। এই সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। রাতে মেইল পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে আক্রান্তের সংখ্যা কত হবে।
Related News
সিলেট সদর উপজেলায় গ্রাম আদালত বিষয়ক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত
সিলেট সদর উপজেলার গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহেরRead More
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে বিদেশি এয়ারলাইনসের জন্য উন্মুক্ত করে দেওয়া ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু করা হউক, সিলেট বিভাগ গণদাবি পরিষদ
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে সকল বিদেশি এয়ারলাইনসের জন্য উন্মুক্ত করে দেওয়া এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়েরRead More

