সিলেট কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে সাবেক অর্থমন্ত্রী মুহিত
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সাথে সিলেট কেন্দ্রীয় কারাগার-১ এর কর্মকর্তাদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে তিনি বাদাঘাট কারাগার পরিদর্শনে গেলে তাকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান জেলার মো. মুজিবুর রহমান।
পরে তিনি কারাগারের ভেতরে প্রবেশ করে জেলারের কক্ষে বসে সংশ্লিষ্টদের সাথে কিছু সময় কাটান। এ সময় তিনি জেলখানার বন্দিদের খোঁজখবর নেন। এ সময় তার সাথে ছিলেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম, সিলেট সিক্সার্সের চেয়ারম্যান শাহেদ মুহিত, সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন প্রমুখ।
Related News
গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধি ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সিলেট বিভাগ গণদাবি পরিষদের সভা
গ্যাস সিলিন্ডারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ, সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়ক ও ছাতক রেললাইনের কাজ দ্রুততম সময়েRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখার কমিটি অনুমোদন, সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এম. এ. কাদর লিপু
সিলেটবাসীর বিভিন্ন যুক্তিসংগত দাবি আদায় ও প্রবাসীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবিRead More

