খিত্তারগাঁও এলাকার সুরমা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
সিলেটের জালালাবাদ থানাধীন ৭নং মোগলগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের অন্তর্গত খিত্তারগাঁও গ্রামে সুরমা নদীর পাড় থেকে একজন অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে লাশটি উদ্ধার করে জালালাবাদ থানা পুলিশ।
পুলিশ জানায়, স্থানীয় গোলাম হোসেন নামের এক ব্যক্তি তার বেগুন ক্ষেতের পাশে সুরমা নদীর পাড়ে লাশটি দেখেতে পেয়ে জাতীয় জরুরী সেবা-৯৯৯ এ কল করে বিষয়টি পুলিশকে অবগত করেন। পরে জালালাবাদ থানার এসআই মো. আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অজ্ঞাতনামা অনুমান ৩০-৩৫ বছরের অর্ধগলিত একজন পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার করেন। যার কোমরে কালো বেল্ট, কালো ফুল প্যান্ট এবং কালো ফুল হাতা শার্ট পরিহিতসহ উপুড় হওয়া ভাসমান অবস্থায় রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হুদা খান।
Related News
শিশু ফাহিমা হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট বাংলাদেশের মানববন্ধন
বহুল আলোচিত ৪ বছরের শিশু ফাহিমা হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হিউম্যানRead More
সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মাহবুব আহমদ পেলেন সম্মাননা
জমকালো আয়োজনে শেষ হলো বাইফা অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৫ম আসর। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হলRead More

