লন্ডন থেকে সিলেটে আসা আরও ১২২ প্রবাসী কোয়ারেন্টিনে
লন্ডন থেকে আরও ১২২জন প্রবাসী সিলেটে এসেছেন। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
এরপর তাদের করোনা সার্টিফিকেট যাচাই-বাছাই করার পর সরকার নির্ধারিত ৭দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য তাদেরকে নির্ধারিত হোটেলে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজুর রহমান।
তিনি জানান, সিলেটের ১২২জন যাত্রীকে বিমানবন্দরের কার্যক্রম শেষে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। সিলেটের যাত্রীদেরকে নামিয়ে অবশিষ্ট ৩৪জন যাত্রী ঢাকায় নিয়ে গেছে বিমান।
Related News
রোটারী জোনাল ইন্টার সিটি মিটিং এ সিলেট পাইওনিয়ারের অংশগ্রহন
রোটারী জোনাল ইন্টার সিটি মিটিং এ রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ারের নেতৃবৃন্দের অংশগ্রহন করেছেন। শনিবারRead More
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের পক্ষথেকে প্রতিবন্ধী মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের পক্ষ থেকে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধী দরিদ্র মানুষেরRead More

